एक खत वृद्धाश्रम से घर को – पूनम कौर

By Punam Kaur, Alipurduar


घर देखे कितने साल हो गए
आधे काले बाल भी अब पूरे सफेद हो गए,
ले चल बेटा मुझे यहां से
पोते को खिलाए जाने कितने जनम हो गए !
मन नहीं लगता इस वृद्धाश्रम में
ना कहूंगा कुछ, ना करूंगा
तेरे आज्ञा के बगैर सांस भी ना लूंगा
सब कुछ तेरे नाम करवा कर
बस घर से ही अंतिम विदाई लूंगा !
मन करता है, तुझे छू लूँ
देख लूँ एक बार आहें भर लूँ
ना रख दूर इतना मुझे
बुढ़ापे का सहारा समझा था तुझे !
भूख प्यास ना रही अब
आंसू भी ना निकलते मेरे
किसी को कोई झंझट ना दूंगा
ले चल मुझे यहां से एक छोटे कमरे में पड़ा रहूंगा ! अंतिम सांसे तेरे साथ बिताना चाहता हूं
बस आ जा एक बार यहां
मैं घर जाना चाहता हूं
बूढ़ा हो गया हूं अब
मैं तुझे देखते हुए दम तोड़ना चाहता हूं !
एक-एक करके सारी हड्डियां कमजोर हो गई है यहां समय हुआ तो आना और ले जाना
वरना मत करना चिंता
ऊपर जाकर, बेटा बीमार था, कह दूंगा वहां ! 

Punam Kaur

নারীশিক্ষা- তানিয়া মন্ডল

নমস্কার আমি তানিয়া মন্ডল | আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দয়া করে লেখাটা সবাই পড়বেন। “নারীশিক্ষা” এই শব্দটার সাথে আমরা কমবেশি সবাই পরিচিতি। কিন্তু এই নারীশিক্ষাকে সবাই ভালো নজরে দেখে না। আজ সকালবেলা একটা মেয়ের সঙ্গে দেখা। সে কথায় কথায় বলল,” আচ্ছা দিদি কলেজ কেমন গো , খুব মজা হয় কলেজে । আমি বললাম, “হ্যাঁ তুই যখন কলেজে যাবি দেখবি দারুন মজা হয় নতুন নতুন বন্ধু হয়”। মনটা খারাপ করে মেয়েটা বলল সেটা কি হবে আব্বা ( বাবা) মা পড়তে দেবেন না । আমি অবাক হয়ে গেলাম কেননা মেয়েটার বাবার যথেষ্ট সামর্থ্য আছে মেয়েকে পড়ানোর পোশাক আশাকের দিক দেখতে গেলে টাকার অভাব নেই আর মেয়েকে পড়ানোর সময় টাকা নেই আবার বলে কিনা মেয়েদের অতো পড়াশোনা করে কি হবে। মাঝে মাঝে তো আমাকেও শুনতে হয় যে,”ও চাকরি পাবে নাকি, চাকরি পাওয়া অতোই সোজা শেষমেশ দেখবি ওর বাবা ওকে (আমাকে) বিয়ে দিতে পারবে না । আজ আমার হাত পা বাঁধা তবে আমি প্রতিঙ্গা করছি নারীশিক্ষার জন্য আমি কিছু করবো এটাই হল আমার প্রথম কাজ WBCS(exe) হওয়ার পর। একটা অনুরোধ রইল দয়া করে মেয়েদেরকে অতটা অবহেলা করবেন না। মনে রাখবেন মেয়েরা চাইলে সব কিছু পারে কিন্তু ওদের পাশে দাঁড়ানোর মতোন মনের জোর বাড়ানোর মতোন মানুষের অভাব । তাই আজও মেয়েরা এত অবহেলিত ।Show less

‘What! Democracy!!’ by Abhishek Ghosh

Abhishek Ghosh

Domjur,Howrah

The water of tank was glistening in the moon and democracy was angling  peacefully for pike.An arrow came from the back and pierced the body of democracy.Democracy succumbed to death on the spot.

But, why Democracy?

Because it tried to reverse the distressing plight of thousands of destitute. It ubiquitously raised its voice to change the order of the day, which is sucking the blood of vagrants. Some sane voices supported that presumptuous, eerie democracy and hence, they were sent to the gallows.

This is the new weltpolitik according to some ‘impeccable’ minds across the globe.

Now , A land of dragons reiterated that the solution of every suffering could be found in the bible of communism. that was their anschauung. Reality was completely different. Communism was meant for the hoi polloi but in reality it was beset with the ignominious humbugs.

But at present, all those erstwhile tenets have petered out. New ism has appeared in the repertoire of modern weltpolitik to safeguard countries sovereignty integrity and raison d’etat. Some marauders have named it “Communal-democracy”.

Now, what is communal democracy?

Well, it is just the resurrected version of erstwhile democracy. It is rife with terrible as well as grotesque thoughts trying to accentuate hooliganism amongst common masses.

So, What should we do now?

Frankly speaking, we can only wait for the messiah to come and save us. Until then,sit back and enjoy the Pakistan vs England test series. Amidst the apocalypso, only cricket can provide you “Corona free” tidings.

Honest Review- ‘Dil Bechara’- I am disappointed 👎

As always, I will not be wasting much time to come to the point. I watched ‘Dil Bechara’ just because of the emotions attached to it after the untimely demise of its hero, SSR. I am still obsessed with its original work ‘The Fault In Our Stars’ by Josh Boone, starring Shailene Woodley and Ansel Elgort, adapted from the novel with the same name by John Green. Even though I am not an ardent fan of the romantic movie genre, this was one of my favorites alongside the likes of Roman Holiday, Casablanca, Bridges of Madison County, A Walk To Remember, etc. So ‘Dil Bechara’ right from the beginning had its own problem, it was not an original work.

Truly speaking, Sushant Singh deserved a better movie than this as his swansong. I am sure this will be minting money riding on the sentiments overflowing after SSR’s death, but had he lived to see the release of this movie, would it have generated this much interest or love? Practically, this movie had no taker to release it in a theater while Sushant was alive. Many of those who refused to even distribute this movie are now shedding crocodile tears after Sushant’s untimely death. Sad, but true. Anne Frank rightly wrote, ” The dead will always receive more flowers than the alive because regret is stronger than gratitude”.

Coming to the review, the direction is hopeless and hapless. The plot in its valiant effort to match its original counterpart becomes cliched, out of date and lackluster. In many scenes it is evident that the director became less interested to complete the work after he was given a clean-chit in the case of “Me Too” accusations against him and certain scenes were hurriedly packed up hampering its flow. Sushant Singh as I have already said deserved a better swan song. Even though he looks charming with his cherubic smile, after ten minutes or so that becomes monotonous and apart from some stiff and hackneyed expressions, his performance does not rise above the bar. I was vehemently hoping to get the glimpses of his skills from his MSD or Kai Po Che days, but sadly my wishes were not granted. Sanjana Sanghi looked plastic throughout and it looks like she may not bag some new roles even after the super success of this movie. So, from a neutral point of view, ‘Dil Bechara’ is a sheer disappointment. If you are calling it an excellent movie, you will perhaps cheat Sushant once again. He deserves the truth, at least once in life. Will miss you, Sushant.

My rating 5 out of 10 ( Originally 3, but I added extra 2 for SSR)

Available on- Hotstar

Watch the review video in Bengali

You can also read

https://saptarshinag.in/2020/07/22/adur-review-is-it-so-good/

চলো বদলাই- সপ্তর্ষি নাগ


এই কথাটাই জোশ টকস ভিডিওতে বলেছি. কিন্তু এবার লিখতে ইচ্ছে হল. সোশ্যাল মিডিয়া জুড়ে আজকাল দেখছি সেই ছেলে মেয়েগুলোকে নিয়ে ব্যঙ্গ হচ্ছে যারা একটু বেশি নম্বর পেয়েছে. ওদের বয়স আর নিজের বয়সের তুলনা করে এইসব কটূক্তি করলে মনে হয় আপনারা সুনাগরিকের কাজ করবেন. ভাবতে পারেন ওই ষোলো বা আঠারো বছরের ছেলেমেয়েদের মাথায় আপনাদের বক্রোক্তি বা ব্যঙ্গ কিরকম প্রভাব ফেলতে পারে? বেশি নম্বর পেয়ে ওরা কি কোনো দোষ করে ফেলেছে? কতটুকু ম্যাচুরিটি থাকে ওই বয়সে? আপনি যিনি ওর আনন্দ মাটি করছেন ওর নামে বাজে কথা লিখে কিসের জন্য করছেন? হাতে অনেক সময়? নাকি নিজে কিছু করতে পারেননি বলে অন্যের ভালো মুহূর্ত সহ্য হচ্ছে না? আর এই আঘাতে যদি ওদেরকোনো সর্বনাশ হয় তখন আপনারাই কিন্তু RIP, RIP করে ফেসবুক আর হোয়াটস্যাপে কুম্ভীরাশ্রু ফেলবেন. বলবেন আহা কি ভালো ছেলেটাই না ছিল. কতই না সম্ভাবনা ছিল ওর!

এবার চলে আসি আমার কথায়. যেটা বারবার আমার জোশ টকস ভিডিওতে বললাম. তাদের বলছি যারা হয়তো তেমন ভালো রেজাল্ট করোনি. বাবা মায়ের মন খারাপ, পাড়া প্রতিবেশী বেশ খুশি, তুমি এখনো জানো না সামনে কি আছে. আমি বলবো বেশ করেছো. আর কেউ বলবে না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও. আরে তোমার ভালো লাগতো ইংরেজি সাহিত্য, আর তোমাকে বলা হত স্ক্যালপেল ধরতে. তোমার ভালো লাগতো ভলতেয়ার পড়তে, তোমাকে জোড় করা হত ব্রিজ বানানো শিখতে. এবার আর কেউ চাপ দেবে না. এবার মন খুলে সেই লাইনে যেতে পারবে যেখানে কম্পিটিশন কম, কিন্তু হয়তো তোমার মন পড়ে ছিল, শুধু বাবা মা কিংবা পাশের বাড়ির রাম কাকু, রুমকি কাকিমা এদের চাপে মুখ ফুটে বলতে না. রামকাকুর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছিল. কাকিমার মুখে ওকে নিয়ে ফুলঝুরি চলে কথার. একবারও সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছো ও কেমন আছে. মন খুলে বাঁচছে তো নাকি এখন থেকেই ক্যাম্পাসিং এর নিলামের জন্য তৈরি হচ্ছে? কত দাম ওঠে নিজের তার জন্য? তোমার আর সেসব চাপ নেই. তোমার সামনে ইঁদুর দৌঁড় নেই. নেই কারো প্রত্যাশাও. ক্রিকেট দেখো তুমি? জানো তিরাশি, বিরানব্বই বা ছিয়ানব্বই সালের বিশ্বকাপ কারা জিতেছিল. সেই দল যাদের কেউ ভাবেও নি যে তাঁরা কিছু করে দেখাতে পারে. তুমিও এখন সেই জায়গাতে. আরে সবাই যখন আজ তোমাকে ভুলে গেল একবার মনে হচ্ছে না যে তুমি আজ প্রথম আসল ‘তুমি’ কে ফিরে পেলে? এবার মন খুলে ব্যাটিং কোরো. কাউকে উত্তর দিতে হবে না. শুধু নিজের মনকে প্রশ্ন করাটা ভুলো না কোনোদিন.

আর যারা দারুণ রেজাল্ট করেছো, যাদের ছবি আজকাল পেপারে উঠছে তাদেরকে বলবো- আসল চাপ কিন্তু এবার. লোকে বলবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও. কেউ একবারও বলবে না বাবা মানুষ হও. দেখবে সমাজের দাঁড়িপাল্লায় এখন থেকেই তোমার ওজন বাড়তে শুরু করেছে. আমি বলবো সব লাইমলাইট সরিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও. তোমার আজকের রেজাল্ট কোনো মায়া প্রকাশনী করেনি. পাড়ার সেই কাকিমাটাও করেনি যে দুবছর আগে তোমার বোর্ড এক্সামে কম মার্কসে এমন নাক সিঁটকেছিলো যেন উনি নিজে সারাজীবন সব পরীক্ষায় প্রথম হয়েছিলেন. ডাক্তার হতে চাও, হও. কিন্তু হলে নিজের তাগিদে হও. নাহলে জেনে রেখো দুনিয়াটা ভারি কঠিন. ডাক্তারি পাশের পর এই খবরের কাগজওয়ালারা পাশে থাকবে না কিন্তু. ইঞ্জিনিয়ার হতে চাও, হও না. কিন্তু হও একমাত্র তখনই যদি রাস্তায় চলতে চলতে ব্রিজটা দেখে নিজের কৌতূহল জাগে, মনে হয় ওটার ভেতরে কি আছে সেটা দেখতে. তোমার ভেতরে কি চলছে কেউ জানে না. জানতেও চায় না. কারণ সবাই তোমার মার্কসকে চেনে, জানতে চায় কিভাবে অত নম্বর পেয়েছো. একবারও জানতে চায় না তুমি মানুষটা কেমন, তোমার ইচ্ছে গুলো কি. আর তুমিই যখন পরে ওনাদের চিকিৎসা করে পয়সা নেবে ওনারাই বলবেন কি কদর্য মানসিকতা তোমার! একবারও কেউ বলবে না ওই মানসিকতা বানিয়েছিলো কারা.একবার ভেবে দেখো সবাই ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে দেশ কে চালাবে, কে লিখবে ভালো ভালো বই, কে আমাদের স্বপ্ন দেখাবে? যারা দেখাতো তারাই তো ব্যস্ত থাকবে অন্যের স্বপ্নকে পূর্ণ করতে. তাই বলছি সবচেয়ে চাপ আজ তোমারই. কিন্তু সবচেয়ে গরম আগুন সবচেয়ে ভালো ইস্পাত তৈরি করে. তুমিই পারবে দুনিয়া বদলাতে. তুমিই পারবে এটা বলতে যে আমি ভালো মানুষ হয়ে বাঁচবো, 99% নম্বর নিয়ে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে না. চলো না বদলাই দুনিয়াটাকে আর ওই পচে যাওয়া মানসিকতাকে.চলো না সেই বন্ধুটার হাত ধরি যে কম নম্বর পাওয়ার পর থেকে নিজেকে আটকে রেখেছে একটা ঘরে. তুমি যখন রসগোল্লা খাচ্ছ ও হয়তো দুদিন কিছুই খায়নি…

Saptarshi Nag- Josh Talks Video

And the wait is finally over. My much waited video on Josh Talks has been released with thunderous applause from all around. Within a few hours, it broke the records set by its predecessors and is in the pipeline to be a trending video on YouTube. Hope you have already watched this video. If not yet, here is the link. Watch it and leave your valuable feedback.

Love, Saptarshi

Get ready for the Ultimate Josh- Super Sunday With Josh Talks Bangla

I have been hearing it a countless number of times, why my video is not coming on Josh Talks. My personal opinion always has been that I would appear on bigger platforms only after I have a substantial number of followers of my channel WBCS Helpline- Topper Talks. My journey has always been a solo one with the interludes of cameos by the rising stars of the state. However, it has always been my own identity that has been the hallmark of the channel and its encouraging growth. It was only after my channel crossed 100k subscribers that I was open to proposals on coming to bigger platforms. So when they approached me after that, I had no qualms about featuring on their channel. From Topper Talks to Josh Talks- isn’t it a sweet and wonderful idea? In fact, Josh Talks is a big, very big name after all. And they have always come up with a plethora of wonderful ideas like empowering women, helping to overcome depression, showing the right path to success, etc. Their videos have literally helped millions of souls in the country and they have been rightly awarded the National Media Award for their tremendous contributions to the society.

Now the wait is over. Yes, I am coming to Josh Talks this weekend. I will be on full josh and will be focussing on a number of topics like peer pressure, staying focused, how not to worry even if you did not perform well in the board examinations, my own struggle, and finally redemption. So are you ready to be with me there? How is the JOSH?

Keep watching Josh Talks Bangla. Make it a super Sunday.

ভালো থেকো দেবদত্তা

আমাদের WBCS এক্সিকিউটিভ সার্ভিসের আরেক প্রতিভা পূর্ণ বিকাশের আগেই ঝরে গেল | করোআমাদের WBCS এক্সিকিউটিভ সার্ভিসের আরেক প্রতিভা পূর্ণ বিকাশের আগেই ঝরে গেল | করোনার কাছে হেরে গেল দেবদত্তা | দেবদত্তা রায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দননগর |মাত্র আটত্রিশ বছরেই |বলতেও পারবো না রেস্ট ইন পিস | চার বছরের শিশুকে, পুরো পরিবারকে ছেড়ে এতো অকালে চলে গেলে ও কি উপরেও শান্তিতে থাকবে? বেচারার হোয়াটস্যাপ মেসেজ দেখছিলাম ওদের জেলার গ্রুপে | এই সেদিনও কত হালকা মেজাজে কথা বলছিলো | ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই ছিল না | থাকবেই বা কেন? আমাদের তো বোঝানো হয় সুস্থ থাকলে, মারাত্মক কোনো ব্যাধি না থাকলে আর বয়স অল্প হলে মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই | এই রোগে নাকি শুধু বয়স্কদেরই মৃত্যু হয় ! গত একমাসের বিশ্বজুড়ে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলে | মোট মৃতের প্রায় কুড়ি শতাংশ ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কোনো পূর্ব রোগ ছাড়াই | আর সত্তরের উপরে মৃত্যর সংখ্যা দশ শতাংশ |আসলে সারা বিশ্বের পন্ডিতরা যে রোগকে এখনো ধরতে পারছেন না এদেশে চায়ের দোকানে তার দাওয়াই বের হয় রোজ | দেবদত্তার মৃত্যু আমাদের প্রথাগত ধারণাকে নড়িয়ে দিলো | ও এই সেদিনও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা পর্যবেক্ষণ করছিলো রাস্তায় দাঁড়িয়ে | আসলে WBCS এক্সেকিউটিভদের কাজই তো তাই | এখন না হয় করোনা | ঝড়, ভূমিকম্প, মারণরোগ সবকিছুতেই তো মাঠে নেমে কোমর বেঁধে কাজ করতে হয় | ভালো কাজের সুনাম কেউ করবে না কিন্তু পান থেকে চুন খসলেই দিনের শেষে গালি দেবে সবাই এমনকি সেই লোকটাও যে চায়ের দোকানে বা হোয়াটস্যাপ এ বড় বাতেলাবাজি ছাড়া জীবনে মাঠে নেমে কাজ তো দূরস্ত একবার রক্ত পর্যন্ত দেয়নি | তাঁরা ধূমায়িত চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বা আয়েশে পান চিবিয়ে বা বিড়িতে সুখটান দিয়ে বলে ধুস সরকারি কর্মী, আসে যায় আর বেতন নেয়, তাদের আবার সম্মান ! পরিযায়ী শ্রমিকরা তাই ঘরে ফিরলো | দেবদত্তার ঘরে ফেরা হল না | চার বছরের শিশুটা কাঁদবে মায়ের জন্য | কিন্তু ওকে কেউ বোঝাবে না ওর মা শহীদ হয়েছে | ওর মা ও দেশের জন্য কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে | কিন্তু ওর মার হাতে তো বন্দুক ছিল না | গায়ে উর্দী ও ছিল না | দুএকদিন আমরা একটু লেখালেখি করবো | তারপর সব শেষ | ও আর কোনোদিন ঘরে ফিরবে না | কেউ করোনা শহীদ বলে মালাও দেবে না ওর ছবিতে | ও তো WBCS অফিসার ছিল ! তাঁরা আবার দেশের কাজ করে নাকি ! জানিনা আমাদের আর কতজন ভাই বোনকে এমন করে অকালে চলে যেতে দেখবো !!! জানিনা নিজেই বা কেমন থাকবো |যেখানেই থাকো দেবদত্তা, জেনে রেখো আমি অন্তত তোমাকে শহীদ বলেই শ্রদ্ধা জানাবো | 🙏🙏🙏

100K YouTube Subscribers- মনের কথা

বছর কয়েক আগে হঠাৎ জীবনকে একটু গোছানোর শখ হল | মনে হল একঘেয়েমির বাইরে গিয়ে একটু বাঁচি, অনুপ্রেরণা নিই জীবন থেকে আর সেই অনুপ্রেরণার কিয়দংশ বিলাই তাদের মধ্যে যাদের হয়তো সেটার খুব প্রয়োজন কিন্তু দেওয়ার কেউ নেই | মনে হয়েছিল এদেশে বা আমার বাংলায় এমন অনেক প্রতিভা আছে যাদের পাশে গিয়ে একটু কাঁধে হাত রেখে বলি ‘ তুমিও পারবে | আমি পাশে আছি তো | এগিয়ে চলো |’ সেই থেকেই ঠিক বছর আড়াই আগে YouTube চ্যানেল খোলা, পাশাপাশি বই লেখা আর কিছু মোটিভেশনাল সেমিনার করা | গুটিকয়েক অনুগামী (যদিও অনুগামী শব্দটাতে আমার আপত্তি আছে প্রবল ) নিয়ে পথ চলার সেই শুরু | সেদিনের সেই তরুলতা আজ মহীরুহ হওয়ার পথে | সদস্যসংখ্যা ছাড়ালো এক লক্ষ | মানে একশো হাজার | এটা তো কেবল একটা সংখ্যা | আসল তো যে ভালোবাসা পেয়েছি সেটা | আহা, নিজের কর্মজগতের বাইরে গিয়ে নিজের পরিচিতি তৈরি করার যে কি আনন্দ ! তাও এমন এক পথে যেখানে পথ দেখানোর ও কেউ ছিল না | কিন্তু ওই যে বলে না লক্ষ স্থির থাকলে সব নক্ষত্র মিলে তোমার উত্তরণের রাস্তা তৈরি করবে | শুধু মন দিয়ে কাজটা করে যাও | ভালোবাসাটা বাঁচবার বড় ভালো বাসা | ওটাকে হারিও না | এই অল্প সময়ের যাত্রায় কত কুঁড়ি বিকশিত হতে দেখলাম | দক্ষতা ওদের আগে থেকেই ছিল | আমি কেবল পাশে থেকে বলতাম, হাল ছাড়িস না, আমি আছি তো | হেরে যা, শুধু ফিরে যাস না | ঘুরে দাঁড়া |নিজে লক্ষ্যে পৌঁছানোর সময় শুধু গুটিকয়েক প্রিয়জন ছাড়া এমন কাউকে তো পাইনি যে হেরে যাওয়া আমাকেও পছন্দ করবে | তাই ওদের পাশে থাকাটা খুব দরকার মনে হয়েছিল | আজ এই এক লক্ষের পরিবার হয়ে ফেলে আসা দিনগুলো খুব মনে পড়ছে | সততা, পরিশ্রম আর সদিচ্ছার কোনো বিকল্প কোনোদিনও হবে না | আমার WBCS পরীক্ষায় প্রথম হওয়ার পরে গুটিকতক লোকে জানতো | তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না | সফল হওয়াটাও তখন খবর ছিল না | আজ YouTube অন্তত সেই জায়গাটা দিলো যে এবার আরো বড় কিছু করার আগে আর যাই হোক এবার আর পরিচিতির দরকার পরবে না | তাই পশ্চিমবঙ্গে প্রথম হওয়ার অনেক আগে থাকবে এই সাফল্যটা | এটা যে একেবারেই অচেনা পথ ছিল আমার | এক সময় মনে হত এক লক্ষ কেন এক হাজার ও সদস্য হবে না | কিন্তু ওই যে নিষ্ঠা ও শ্রমের বিকল্প নেই | বিদ্রুপ, ঘৃণা এগুলোর অনেক উর্দ্ধে লাগে নিজেকে ওই ম্যাজিক সংখ্যাটা দেখেই |অনেক, অনেক ভালোবাসা এই পরিবারের সক্কলকে | দৈনন্দিনতার দীনতায় নিজেকে হারিয়ে ফেলা সপ্তর্ষিকে নতুন করে নিজেকে ফিরে পাওয়ানোর জন্য | ♥️♥️♥️

ছবিঘরের হারিয়ে যাওয়া

সপ্তর্ষি নাগ

প্রায় বছর বারো আগের কথা | ছোট শহর তখন সবে বড় হচ্ছে | তথাকথিত আধুনিকতার ছোঁয়া লাগছে তার গায়ে | আর আধুনিকতার জোয়ারে অনেক স্মৃতির বুকে হানা হচ্ছে আঘাত | এমনই এক স্মৃতি ছিল শহরের সবচেয়ে পুরোনো সিনেমা হল | আহা ! সাত বছর বয়সে স্পিলবার্গের জস সিনেমা দিয়ে বাবার সঙ্গে ওখানে প্রথম পদার্পণ | তারপর থেকে কত সুখস্মৃতির সাক্ষী সে | মাঝেমাঝেই রবিবার চ্যারিটি শোতে হলিউডকে কাছে পেতাম সেখানে | স্কুল পালিয়ে সেখানে যাবার প্রয়োজন পড়েনি কারণ আমার বড় হওয়ার অন্যতম সঙ্গী হবে সিনেমা সেটা বুঝে মা বাবার আমার সিনেমা দেখাতে তেমন আপত্তি ছিল না | ছোট শহরে সিনেমা দেখলেই বখে যাওয়ার চলতি ধারণাকে ভাঙবার জন্য অবিশ্যি বাবা-মা কে কম কথা শুনতে হয় নি | একজন শিক্ষক যেচে একবার উপদেশ ও দিলেন – চরিত্রস্খলনের প্রথম ধাপ সিনেমাপ্রেম | আহা ! মানিকবাবু তখনো বেঁচে | তাঁর কানে একবার যদি কথাটা পৌঁছানো যেত ! সে যাইহোক, সব জ্ঞানের নিকুচি করে সিনেমা দেখাটাকেই হবি বানিয়ে নিলাম | মানে প্রথম প্রেম হয়ে গেল বড় হওয়ার একটা অংশ | আর সেই ভালোবাসার আঁতুর ঘর ছিল শহরের সেই সিনেমাহল | তার বুকে যখন আঘাত পড়লো মনে হল ছেলেবেলাটা যেন কেউ নিমেষে কেড়ে নিলো | কিন্তু ওই যে আধুনিকতা ! পা মিলিয়ে না চললে পিছিয়ে পড়তে হবে | পাঁচ টাকার চানাচুর বা ডালমুট দিয়ে কি সিনেমা দেখে ভদ্রলোকে ! টিকিটের চেয়েও বেশি দাম দিয়ে কিনতে হবে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস | কুরোশাওয়া নয় কুর্শি তে শুয়ে দেখতে হবে সিনেমা | ভোগ আর পণ্যের চাপে পিছু হটলো সাবেকিয়ানা | যেখানেতে সিনেমা হল ছিল ওখানে হল শপিং মল |

কিন্তু কপালের লিখন খন্ডায় কে? করোনা যেন এসেছেই নবযুগের সব বিলাসিতার সত্যনাশ করতে | ভোগবাদী সমাজে যেন চে-র মতো ধেয়ে গেছে সে | আর তারই প্রকোপে এই সেদিন হা রে রে রে করে সব সাবেকি সিনেমাহলের লালবাতি জ্বালানো সিনেপ্লেক্সগুলো ও পথে বসতে চললো | ইসস ! যখন ছোট ছোট শহরগুলোতে এইসব সিনেপ্লেক্সগুলো ব্যবসা শুরু করেছিল কি বুক ফুলিয়েই না ধ্বংস করা হয়েছিল পুরোনো সেই হলগুলোকে ! এসিতে বোসে পপকর্ন খেয়ে পা দুলিয়ে মানুষ সুন্দর পুরোনো স্মৃতিগুলোকেও কত সহজে হারিয়ে যেতে দিয়েছিল ! সেদিন শহরের বড় সিনেপ্লেক্সটার দিকে তাকিয়ে আবারও একটু হলেও আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম | বক্স অফিসে মাস চারেক আগের পুরোনো ছবির পোস্টার | সেটা ওঠানোর ও লোক নেই |হাজার হোক, কত মানুষের রুজি রুটির যোগান দিতো সেটা | না হয় একটু কনসুমারিসম চলতো | তাতে কি ! কিন্তু ওই যে কর্মফল ! বছরদশেক আগে এক পড়তি সাবেকি হলে একটা পুরোনো ছবি দেখতে গিয়েছিলাম | তার মালিক সেদিন মাথা চাপড়ে বলছিলেন – মানুষ এতো সহজে সব ভুলে যায় ! আর আজ মানুষ পেয়ে গেছে আমাজন, নেটফ্লিক্স, হটস্টার | যে টাকা দিয়ে দুজন মিলে একটা বড়জোর সিনেমা দেখা যেত সেটা দিয়ে সারা মাস যত খুশি, যেখানে খুশি, যা খুশি সিনেমা দেখা যাবে | তার উপরে আবার করোনার ভয় ! আদৌ কবে এসব সিনেপ্লেক্সের সিটগুলোর ধূলো মোছা হবে কেউ জানে না | আদৌ হবে কি? আসলে সময় বড় নিষ্ঠুর যে ! কারো তোয়াক্কা করে না ! সেদিন ছোট সিনেমাহলগুলোর মালিকরা মাথা চাপড়েছিলেন ! আজ পালা এই সব ঝাঁ চকচকে হলের মালিকদের !
মানিকবাবু, কুরোশাওয়া, স্কোরসেসে, নোলান আমার সঙ্গেই আছেন যদিও | থাকবেন চিরকাল ও | শুধু ওনাদের কাছে পাওয়ার যোগসূত্র হয়তো বদলে যাবে এমনই করে, কালচক্রের আবর্তে |