ভুলে যাওয়া বাঙালি- শরৎচন্দ্র পন্ডিত ওরফে দাদাঠাকুর- পর্ব নয়

কলমে – সুপ্রভা সরকার

সদ্য কলেজ ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তাই সুচরিতা,সুস্মিতা,সোনালি,রানি চার বন্ধু মিলে ওদের স্কুলের বড়দিমণি বাংলার শিক্ষিকা শ্রীমতী কাজল ব্যানার্জীর সাথে দেখা করতে এসেছে।

কলিং বেলটা বাজতেই বড়দিমণির বাড়ির পরিচারিকা তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দিতেই ঘরের ভেতর থেকে বড়দিমণির আবেগি কন্ঠস্বর, -‘এসো,ভেতরে এসো সবাই’।

সুচরিতারা ভেতরে যেতেই ঘরের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়ে গেল।

সবাই চা শেষ করতেই বড়দিমণি বললেন, ‘চলো আজ তোমাদের সারা জঙ্গিপুর ঘুরে দেখাব’।

সবাই একটু ভ্রু কুঁচকে তাকাল।

সুচরিতা বলে উঠল, ‘আমাদের এই জঙ্গিপুর ঘুরে নতুন করে আর কী দেখব? সবই তো আমাদের চেনা-জানা’।

বড়দিমনি বললেন, ‘তোমরা যখন জঙ্গিপুরের সব কিছুই চেনো-জানো তাহলে বলতো এই জঙ্গিপুরের এমন একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি একইসঙ্গে সংবাদপত্রের সম্পাদক, প্রেসের মালিক আবার সংবাদপত্র বিক্রেতাও বটে’।

সুচরিতা বলে, ‘জঙ্গিপুরে অনেক বিশিষ্ঠ ব্যক্তি ছিলেন আর এখনও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি আছেন ঠিকই কিন্তু আপনি যেরকম বলছেন তেমন ধরনের কোনো বিশিষ্ট ব্যক্তির কথা তো আমার জানা নেই’।

বাকিরাও সবাই মাথা নাড়ায়।

বড়দিমনি বলেন, ‘তোমরা “দাদাঠাকুরের” নাম শুনেছ’?

সুস্মিতা বলল, ‘রঘুনাথগঞ্জে বাসস্ট্যান্ডের কাছে দাদাঠাকুর মোড় বলে একটা জায়গা আছে, আর ওখানে এক ব্যক্তির স্ট্যাচু ও আছে’।

অদিতি বলল, ‘তাহলে ঐ স্ট্যাচুটি যে ব্যক্তির তিনিই কী “দাদাঠাকুর”?’

বড়দিমণি হাসতে হাসতে বললেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছ অদিতি’।

সুচরিতা বলে, ‘কে এই দাদাঠাকুর, বড়দিমণি? পথের মাঝে যাঁর স্ট্যাচু আছে অথচ আমরা তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানিই না’।

বড়দিমণি বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, বলব বলেই তো তোমাদের এতকিছু জিজ্ঞাসা করছি’। এই দাদাঠাকুর ওরফে শরৎচন্দ্র পন্ডিত ছিলেন আমাদের জঙ্গিপুরের তৎকালীন সময়ের নামকরা ব্যক্তি, – যিনি সংবাদপত্রের সম্পাদক, প্রেসের মালিক আবার সংবাদপত্র বিক্রেতা’।

সোনালি বলে, ‘শরৎচন্দ্র পন্ডিত…! – এই নাম তো কখনও শুনিনি’।

বড়দিমণি আক্ষেপের সুরে বলেন, ‘হ্যাঁ, বাঙালি তো আজকাল বাঙালিকেই মনে রাখার প্রয়োজন মনে করে না। আর আজকালকার ছেলেমেয়েদের কথা আর কী বলব, এরজন্য অবশ্য তোমাদের পুরোপুরি দোষ দেওয়া যায় না। আমাদের অতি আধুনিক সমাজ এগোতে গিয়ে পেছনের মানুষদের কথা ভুলে গেছে। যাকগে যা বলছিলাম, – এই জঙ্গিপুরের সাথে দাদাঠাকুর ওরফে শরৎচন্দ্র পন্ডিতের কত বছরের পুরনো ইতিহাস জড়িয়ে আছে। এই দাদাঠাকুরের জন্ম- ইংরেজি 1881 খ্রিস্টাব্দে/বাংলা ১২৮৮ সনের ১৩ই বৈশাখ বীরভূম জেলার নলহাটি থানার শিমলান্দি গ্রামে তাঁর মামাবাড়িতে, পৈতৃক নিবাস ছিল ঐ নলহাটি থানারই ধর্মপুর গ্রামে। পরে অবশ্য পারিবারিক বিবাদের জেরে তাঁর পিতামহ ঈশানচন্দ্র পন্ডিত পুর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার দফরপুর গ্রামে বসবাস শুরু করেন। তাই বলতে গেলে দফরপুরই দাদাঠাকুরের পৈতৃক বাসস্থান। জাতিতে ব্রাহ্মণ শরৎচন্দ্র পন্ডিতের বাবা ছিলেন হরিলাল পন্ডিত আর মা তারাসুন্দরী দেবী। খুব ছোটবেলায় বাবা, মা কে হারানোর পর কাকা রসিকলালের কাছে মানুষ হন। জঙ্গিপুর হাইস্কুল থেকে এন্ট্রান্স পাশ করে বর্ধমান রাজ কলেজে এফ.এ ক্লাসে ভর্তি হয়েও আর্থিক টানাপোড়েনে পড়া শেষ করতে পারেননি’।

রানি হঠাৎ বলে, ‘দাদাঠাকুর পড়াশোনা শেষ করতে পারেননি, সে তো বুঝলাম। কিন্তু নিউজ পেপারই কেন প্রকাশ করলেন? অন্য কিছুও তো করতে পারতেন’।

বড়দিমণি বলতে শুরু করলেন, ‘সে সময় আমাদের জঙ্গিপুরে কোন ছাপাখানা ছিল না। তাই দাদাঠাকুর ঠিক করেন একটা ছাপাখানা খুলবেন। 1903 খ্রিস্টাব্দে/১৩১০সনে কলকাতার ভোলানাথ দত্তের কাছ থেকে একটি প্রেস কিনে নিজের দফরপুর গ্রামে প্রতিষ্ঠা করেন “পন্ডিত প্রেস”। প্রথমে তিনি প্রিন্টার্স গাইড বই দেখে ছাপাখানার কাজ শেখেন। প্রথমদিকে বিভিন্ন চেক-দাখিলা, নিমন্ত্রণের কার্ড, প্রীতি উপহার কার্ড ইত্যাদি ছোটখাটো ছাপার কাজ করতেন। পরে 1911 খ্রিস্টাব্দে/১৩১৮ সনে আরও উন্নত মানের একটি প্রেস কিনে গ্রাম থেকে উঠে রঘুনাথগঞ্জে এসে “পন্ডিত প্রেস” স্থাপন করেন। সেই সময় জঙ্গিপুর-রঘুনাথগঞ্জে কোন সংবাদপত্র ছিল না। মাত্র 22 বছর বয়সেই দাদাঠাকুর পুরোপুরি নিজের উদ্যোগে তাঁর প্রেস থেকে সাপ্তাহিকভাবে “জঙ্গিপুর সংবাদ” নামে একটি সংবাদপত্র প্রথম প্রকাশ করেন 1914 খ্রিস্টাব্দে/১৩২১ সনের ৫ই ভাদ্র। আজকের দিনে দাঁড়িয়ে “জঙ্গিপুর সংবাদের” বয়স 107 বছর। এই পত্রিকা বাংলার মফস্বলের বলিষ্ঠ সাংবাদিকতার প্রথম উদাহরণ। প্রথমে এই পত্রিকার প্রধান আয়ের উৎস ছিল- মুনসেফ আদালতের বিজ্ঞাপন। তিনি তো খুব কাব্য রসিক ছিলেন তাই কাব্য করে নিজের প্রেসের বর্ননা নিজেই দিয়েছিলেন’।

‘কীরকম, কীরকম…’ অদিতি খুব এক্সাইটেড হয়ে ওঠে।

‘দাদাঠাকুরের কথায়, “আমার ছাপাখানার আমিই প্রোপাইটর, আমি কম্পোজিটর, আমি প্রুফ রিডার, আমিই ইঙ্কম্যান, কেবল প্রেসম্যান আমি নই- সে ম্যান নয়, উইম্যান, অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী”- বড়দিমণি হাসতে হাসতে বলেন।

সুস্মিতা জিজ্ঞাসা করে, ‘আচ্ছা বড়দিমণি, সেইসময় পরাধীন ভারতে মুর্শিদাবাদে হঠাৎ করে সংবাদপত্র প্রকাশের কী কোন বিশেষ উদ্দেশ্যে ছিল?’

‘উদ্দেশ্য তো ছিলই, দাদাঠাকুর ব্রিটিশ শাসনের অন্যায়ের প্রতিবাদ করতেন, এছাড়াও বিপ্লবীদের আস্তানাও ছিল এই পন্ডিত প্রেস। দেশের প্রতি, সমাজের প্রতি দাদাঠাকুর খুব কর্তব্যনিষ্ঠ ছিলেন। সেজন্য অবশ্য তিনি অনেক বিপাকেও পড়েন। একসময় ব্রিটিশ পুলিশের গোয়েন্দা বিভাগও তাঁর পিছু নিয়েছিল। দাদাঠাকুর এমন মানুষ ছিলেন যিনি চাণক্য নীতির কূটকৌশলে তথাকথিত উচ্চবর্গের আভিজাত্যধারীদের সব গর্ব খর্ব করেছিলেন’।

‘তারমানে দাদাঠাকুর খুব উঁচু দরের মানুষ ছিলেন’-অবাক হয়ে সোনালি বলে।

‘হ্যাঁ, সে আর বলতে, -বড়দিমণি বলেন, -‘দাদাঠাকুরের প্রকাশিত পত্র-পত্রিকা গুলিতেও বিভিন্ন মেজাজের লেখা বেরোতো। এই যেমন ধরো, 1922 খ্রিস্টাব্দে/১৩২৯সনে “বিদূষক” পত্রিকাটি সাপ্তাহিক ভাবে প্রকাশ করতে থাকেন। পত্রিকাটি “ধামাধরা উদয়পন্থীদের মুখপাত্র” বলে পরিচিত ছিল। এই পত্রিকার প্রচ্ছদ পৃষ্ঠাটি ছিল ভারী চমৎকার, -ব্রাহ্মণ পন্ডিতের একটি ব্যঙ্গ চিত্র- তাঁর কপালে “দুঃখ”, বক্ষে “দুরাশা” আর উদরের উপরে লেখা থাকত “উদর রে তুঁহু মোর বড়ি দুশমন”। এডিটর শব্দটি “Aid-eater” বলে ছাপা হত। প্রথম একবছর “বিদূষক” পত্রিকাটি জঙ্গিপুরের পন্ডিত প্রেসে ছেপে কলকাতায় গিয়ে ফেরি করতেন। ধীরে ধীরে বিদূষকের আস্তানা তৈরি হয় কলকাতার ১৯৫নং মুক্তারাম বাবু স্ট্রিটে। সেই সময় কলকাতার বাগমারীতে বাসা নিয়ে সেখানেও আর একটি ছাপাখানা খুলে 1924 খ্রিস্টাব্দে/১৩৩১সনের বৈশাখ মাস থেকে “বিদূষকে”র দ্বিতীয় বর্ষের সংখ্যা ছাপানো হতে থাকে। তৎকালীন কলকাতা কর্পোরেশনের CEO নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে থেকেই হকার লাইসেন্স করে দিয়েছিলেন দাদাঠাকুরকে। আর সেই সময় “বিদূষকে”র দাম মাত্র ১ আনা মানে তখনকার ৪ পয়সা’।

রানি জিজ্ঞাসা করে, ‘বিদূষকে লেখার ধরন কেমন ছিল? গল্প, কবিতা লেখা হত নাকি স্বাধীনতা সংগ্রামের বিষয় লেখা হত’?

বড়দিমণি বলেন, ‘বিদূষকের পাতায় কবিতা ও ছড়ার মজাদার সমাচার থাকত। রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, বিশেষ বিশেষ খবর সব কবিতার মধ্যে দিয়ে লিখতেন দাদাঠাকুর নিজেই। বিদূষকের পাতায় পাতায় সমাজসংস্কারের বহু চেষ্টা করে গেছেন তিনি। এছাড়াও 1925 খ্রিস্টাব্দে/১৩৩২সনে “বোতল পুরাণ” নামে আরেকটি পত্রিকা প্রকাশ করেন তিনি, যেটা ছিল মাতালদের উদ্দেশ্যে মদ্যপান বিরোধী পত্রিকা’।

‘সেটা কীরকম?’-জিজ্ঞাসা করে অদিতি।

বড়দিমণি রাস্তার পাশে একটু দাঁড়িয়ে বলেন, ‘বোতল পুরাণে বোতলের আকারে কালো রঙের মোটা কাগজ কেটে তারই মলাটের ভিতরে লাল রঙের কাগজে মাতালদের উদ্দেশ্যে ছাপানো একটি কবিতা। দেখতে ঠিক যেন একটি বোতল। দাদাঠাকুরের বোতল পুরাণের দাম ছিল ২আনা। কলকাতার রাস্তায় দাদাঠাকুর যখন এই বোতল পুরাণ ফেরি করতেন তখন গাইতেন-“আমার বোতল নিবি কে রে? /এই বোতলে নেশাখোরের নেশা যাবে ছেড়ে।/বোতল নিবি কে রে?”

সুস্মিতা বলে, ‘ঐ সময়ে তো অনেক পত্র- পত্রিকা ই ছিল, তাহলে দাদাঠাকুরের পত্রিকার কথাই এত গুরুত্ব দিচ্ছেন যে..’

‘বলছি এইকারণে যে,- সেসময় মুর্শিদাবাদ তো বটেই সারা বাংলায় দাদাঠাকুর ই ছিলেন একমাত্র সংবাদ পত্রের সম্পাদক যিনি নিজের কাগজ নিজেই কম্পোজ করতেন, প্রুফ রিডিং করতেন, ছাপতেন আবার কলকাতার রাস্তায় রাস্তায় ফেরিও করতেন’।

‘সত্যিই উনি অতুলনীয়’-বিস্মিত হয়ে বলে রানি।

‘শেষ বয়সে মেয়ে-জামাইয়ের বাড়িতে থাকতেন বলে নিজেই নিজেকে “ঘর-শশুর” বলে পরিচয় দিতেন,-সবেতেই তাঁর রসিকতা’। -হাসতে হাসতে বলেন বড়দিমণি।

‘অবশেষে ৮৭ বছর বয়সে 1968 খ্রিস্টাব্দে/১৩৭৫ সনের ১৩ই বৈশাখ এই রসিক দাদাঠাকুরের মৃত্যু হয়। ১৩ই বৈশাখ জন্ম আবার ১৩ই বৈশাখেই চলে গেলেন, আসা-যাওয়ার দিনেও রসিকতা করতে ছাড়েননি তিনি।

সুচরিতা আক্ষেপ করে বলে, ‘এত বড়ো ব্যক্তিত্ব… অথচ আমরা কিছুই জানতাম না। সমাজে দাদাঠাকুরের অবদান ভোলার নয়’।

‘ঠিকই বলেছ সুচরিতা, সারাজীবন দাদাঠাকুর দাপটের সঙ্গে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে গেছেন, নিজের চেষ্টায়, পরিশ্রমেই তাঁর ভরসা ছিল। চারিত্রিক দৃঢ়তা, ইস্পাতের মতো কঠিন মনোবল নিয়ে সমাজের সেবা করে গেছেন, কখনো কারও কাছে অনুগ্রহ ভিক্ষা করেননি’।

ততক্ষণে হাঁটতে হাঁটতে সকলে ‘পন্ডিত প্রেসে’র সামনে এসে পড়েছে।

বড়দিমনি বললেন, ‘চলো, প্রেসের ভেতরে গিয়ে দাদাঠাকুরেরই এক উত্তরসূরি যিনি “পন্ডিত প্রেসের” বর্তমান কর্নধার তাঁর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, -তাঁর কাছে দাদাঠাকুরের আরও অনেক অজানা কথা জানতে পারবে তোমরা’।

‘ভুলে যাওয়া বাঙালি’ এই শিরোণামে প্রতি বুধবার ও রবিবার আমাদের ওয়েবসাইট www.saptarshinag.in এ প্রকাশিত হবে একটি করে অধ্যায় | আর সেই লেখা হবে তোমাদের | বাংলার এমন কৃতি সন্তানরা যাঁদের আজ মানুষ ভুলে গেছে তাঁদের নিয়ে গবেষনামূলক লেখার সিরিজ এটি | লিখতে হবে বাংলায় | সেরা লেখাগুলো স্থান পেতে পারে kindle এ প্রকাশিত বইয়ে | তাই চটপট পাঠিয়ে দাও নিজের লেখা nagsaptarshi@gmail.com এই মেইল আইডি তে | ওয়ার্ড ফাইল এ শুধুমাত্র পাঠানো যাবে লেখা | লেখার গুণমান বিচার করে শুধুমাত্র ভালো লেখাই কিন্তু প্রকাশ পাবে | শব্দের কোনো সীমারেখা নেই | লেখা পাঠানোর ও ডেডলাইন নেই | এই সিরিজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও তোমাদের |

মোদের গরব মোদের আশা

ডাঃ সায়ন পাল

গরম ভাত, মুগ ডাল, আলু ভাজা, রুই মাছের কালিয়া অথবা বাঙালি মুরগির ঝোল –না কলকাতা বিমানবন্দরে পাওয়া যায় না, বাগডোগরা বিমানবন্দর এ ও পাওয়া যায় না, কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া যায়। সেখানে সুবেশ পাইলট, আধুনিকা বিমান সেবিকা, সবাই কব্জি ডুবিয়ে ভাত ডাল মাছ ভাত খাচ্ছেন যা বাঙালির আদর্শ মধ্যাহ্নভোজ।

বাংলাদেশ একই ভারতীয় বিজ্ঞাপন বাংলা ভাষায় দেখানো হচ্ছে কোন বিকৃতি ছাড়া সঠিক বাক্য গঠন করে (বাংলা উচ্চারণে আঞ্চলিকতার ছোঁয়া থাকতে পারে কিন্তু হিন্দি অথবা ইংরেজি মেশানো বিকৃত উচ্চারণ নয়)

Dr. Sayan Paul

সমস্ত গাড়ির নম্বর প্লেট বাংলায় যেমন ঢাকা মেট্রো গ, সমস্ত দোকানের সাইনবোর্ড বাংলায়। সেখানে ফাইভ স্টার হোটেলে বাংলা বললে সমাদর বেশি পাওয়া যায়, কেউ অশিক্ষিত ভাবে না, ঝাঁ চকচকে শপিংমলে অথবা রেস্তোরায় বাংলা ভাষায় কথা বলা সম্মানের, পাঁচতারা হোটেলের বুফে ব্রেকফাস্ট এ সুজির হালুয়া , বাঙালি পরোটা, লুচি, পায়েস , আলুর দম, ছোলার ডাল, মিষ্টি দই, রসগোল্লা, মাছ ভাজা, এসবের অফুরান সম্ভার। চিকিৎসা বিজ্ঞানের দিনব্যাপী সম্মেলনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলায় হয়, বাংলা গান হয়। এপার বাংলায় বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তাদের বলি একটা গোটা দেশ আছে, যে দেশের মানুষ তাদের মাতৃভাষার জন্য প্রাণ দিতে পারে। যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাঙালি রান্না, পৃথিবীতে থাকবে সম্মানের সঙ্গে।

জয় বাংলা।

Group Captain Varun Singh’s Inspiring Letter

‘It’s ok to be mediocre,’ this is what Group Captain Varun Singh, the lone survivor of the Indian Air Force chopper crash, had conveyed to the students of his school in a letter to its principal in September. Group Captain Singh wrote the letter to the principal of the Army Public School in Chandimandir in Haryana last September. He was conferred with the Shaurya Chakra in August for averting a possible mid-air accident after his Tejas light combat aircraft suffered a major technical glitch last year. Group Captain Singh is now battling for life at a military hospital in Bengaluru. Here goes the synopsis of the letter. The copy of the original one has been shared in JPEG format at the end.

“ It is ok to be mediocre. Not everyone will excel at school and not everyone will be able to score in the 90s. If you do, it’s an amazing achievement and must be applauded. However, if you don’t, do not think that you are meant to be mediocre. You may be mediocre in school but it is by no means a measure of things to come in life. Find your calling, it could be art, music, graphic design. literature etc. Whatever you work towards, be dedicated, do your best. Never go to bed thinking I could have put in more effort. I write to you filled with a sense of pride and humility. On August 15 this year, I have been awarded Shaurya Chakra by the President of India in recognition of an act of gallantry on October 12, 2020. I credit this prestigious award to all those I have been associated with over the years in school, NDA, and thereafter the Air Force, as I firmly believe that my actions that day were a result of the grooming and mentoring by my teachers. instructors and peers over the years. I was a very average student who barely scored first division in 12 class. Even though I was made the Discipline Prefect in 12th I was equally average even in sports and other co-curricular activities. But I had a passion for airplanes and aviation. Despite being in extreme physical and mental stress in an extreme life-threatening situation, I maintained composure and recovered the aircraft, thereby exhibiting exceptional flying skill. If I am able to inspire even one child to believe in him/her in himself/herself, I would have achieved my objective of writing to you.”

Also read

Money Heist Review- Joie de Vivre

Series 5 Part 2 Review

As we bid adieu to the Professor and his charismatic gang, I have no qualms in admitting that this was the best possible ending one could have hoped for. Part 2 of the ending season is even more stylish than the previous installments and after all the seasons, this is arguably the most convincing one. The backup plan of the backup plan is possibly the trick that wins your heart. I am not going to reveal much as that would be a spoiler then, but I must admit at times I started feeling it was over and there was no further way of escaping for the gang. But the mastermind Professor had already planned how he was going to react once everything has failed. And that was the masterstroke. The English version has some brilliant dialogues. Raquel Murillo as always was breathtakingly beautiful. The Professor needless to say was at his suave and classy best. The role of Alicia was the biggest surprise of the show. Thankfully, in this part, no one had to die and in the end, it was a happy ending. As I have already discussed the pros and cons of the series at length, I am not going to reiterate those here. But take my word, the Grand Finale of the most loved web series ever will not disappoint you. By the way, was it only me who thought at the end that the series may not be over yet and we may see our favorite characters again?

Whole Series Review

When Money Heist was first aired in Spain, it did not have too many admirers. Made on a shoestring budget, the show had a very average outing and the makers had to withdraw the show after the first season. From there its journey till date has been phenomenal, owing to the outrageous popularity of the characters of the show. Ever since the day Netflix undertook the uphill task of carrying the show forward, Money Heist has been gaining cult status. With every passing season, the fan following has seen a meteoric rise in popularity.

Reviewing total forty-one episodes spread across four and half seasons is not an easy job. Money Heist today is not just a mere web series. It is a celebration. It is a festival. It is an extravaganza. It is a cult you want to be part of. It is a guilt you want to nurture within you.

First thing first. Money Heist is in no way a perfect work. It is indeed full of goof-ups. It has countless loose ends. In fact, there is a problem with the continuity of the series. The storyline was never made at one go. The script was developed while the shooting was going on. This has jeopardized the pace of the story on numerous occasions. Certain scenes have been so poorly inserted in the main story that you tend to get deviated from the baseline. There is a problem with editing, too. On many occasions, the episodes have been deliberately protracted without adding any new dimension to the main story.

The ideals promoted on the show live on thin grounds. The communist innuendos are inconclusive, vague, and suffer from a lack of subtlety. There are numerous references to the anti-capitalist nature of the heist, but none of the actions of the protagonists justifies such belief. The exorbitant use of red was one way to show its lenience. But the actions did not go well hand in hand with the color-coding.

The outdoor scenes bring the necessary relief from claustrophobic, stifling sets of the heists. Camera works inside the banks have drawn inspiration from the likes of the Godfather or Scarface. The use of color in the entire show has been meager and therefore unappealing at times.

Character portrayal is another area where the series suffers miserably. Important characters like Palermo, Arturo, Suarez, Angel, Stockholm are very poorly portrayed and they deviate from the Arctic to Antarctica in seconds. At times, the character development is so thin that it borderlines annoyance.

The Spanish forces have been portrayed as clowns throughout the series. The imbecility of the police, army, national intelligence will make you laugh at times. In so many scenes, science was the last thing the makers had on their minds. The tents built for investigation look ludicrous and so are the protestors outside the bank. I am not mentioning bloopers like the entry of Tokyo into the bank or the numerous bullet shots which even touched the men but could not harm them as they were necessary to continue the show.

With so many flaws, any other show would not have lasted more than two seasons. But Money Heist after four and a half seasons is still ruling over the hearts of the audiences across the globe. Even though I am a staunch critic of the technicalities of the show, I cannot wait for December to come when the show is expected to have a Grand Finale. Actually, in certain areas, Money Heist scores so many points that it succeeds in overshadowing the weaknesses. Let us discuss the brighter aspects.

Alvaro Morte as the Professor and the mastermind behind the heists is brilliant. He is suave, restrained, and exuberates the right dose of emotional punches the series needed. His mannerisms are magnetic, his personality charming and his emotions are raw. You cannot but love this man, so powerful are his appeals. From the moment he restrains from killing the mother of Raquel, you actually start loving the character and that love grows with every passing moment. Itziar Ituno as Raquel Murillo is likeable. Her smiles stay with you even after the end credits of each episode start rolling. The moments where she adores the Professor are scintillating. The chemistry between Professor and Raquel aka Lisbon is one of the cardinal binding forces of Money Heist. Ursula Corbero as Tokyo is fascinating and she is the powerhouse of the abundant energy the show boasts of. Pedro Alonso as Berlin, Najwa Nimri as Alicia, Alba Flores as Nairobi, Jaime Lorente as Denver all have something or the other to love or hate their respective characters. It is their relationships that keep the show afloat.

Death is periodic and meticulously timed throughout the series. Each season sees one of the protagonists bidding adieu. This maintains the necessary momentum of the show. In fact, some of the death scenes are so beautifully crafted that it becomes difficult to keep the eyes dry. It is this feeling of letting go that helps Money Heist score maximum points. The emotional octane is so high that it supersedes the technical glitches of this iconic web series and it is the cardinal reason for its gigantic success. The interpersonal relationships of the principal characters are so delicately dealt with that you condone the makers for the faults they made elsewhere. This celebration of relationship touches the right strings of the hearts of its viewers so much so that you forget the difference between good and bad, right and wrong, just and unjust and you start rooting for the robbers. Money Heist is a celebration of love, friendship and brotherhood. And this celebration is what gives it the iconic status. The show is laden with brilliant music and amazing background scores and the melodies stay with you long after you have completed all the episodes.

Overall, Money Heist has something for everybody and even though it lacks brain, its sensuality intermingled with an adrenaline rush is going to captivate you.

Bella Ciao…

P. S- I just can’t stop loving the origamis made by the Professor. So cool…

8 out of 10.

Read the review of Mare of Easttown here

ভুলে যাওয়া বাঙালি- পর্ব সাত- কৈলাসবাসিনী দেবী

কলমে – সোমা স্বর

“বামা, ও বামা শুনছিস?” , চাটুজ্জে গিন্নি হাঁক দিচ্ছেন। বামা রীতিমতো ছুটে এলো, “কি হয়েছে মা?” সারাদিন কি করিস তুই, পাত্রপক্ষ যে তোকে দেখতে আসছে তার হুঁশ আছে!

       এমনি সময় নিচে শোরগোলের আওয়াজ শোনা গেল। চাকরটা ছুটে এসে বলল,’গিন্নিমা পাত্রপক্ষ যে এসে গেল, তাড়াতাড়ি আসুন।

      উপরের ঘটনাটির সময়কাল হল উনিশ শতক। উনিশ শতকে বাংলাতে নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল কমবেশি আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সেই সময় এমন অনেক নারী ছিলেন যারা নিজেদের সামাজিক অবস্থান লিখে গেছেন। উনিশ শতকের এমনই একজন বাঙ্গালী নারী হলেন কৈলাসবাসিনী দেবী। বলাবাহুল্য, এই শতকের বাংলায় গড়ে উঠেছে বাঙালি নারীদের নিজস্ব বয়ান, আর সেই বয়ান এর মধ্যে অন্যতম একটি বয়ান হল কৈলাসবাসিনী দেবী রচিত “বাঙালি হিন্দু মহিলাদের হিনাবস্থা” l আর এই প্রবন্ধের মধ্য দিয়ে একজন নারীর জন্ম থেকে শুরু করে বিবাহ পর্যন্ত অতঃপর মৃত্যু পর্যন্ত কত রকমের কষ্ট স্বীকার করতে হয় তা আমরা জানবো।

    বিশেষ দ্রষ্টব্য: ( প্রথমেই বলে রাখি, উনিশ শতকের বাঙালি সমাজে নারীদের আত্মজীবনী খুবই কম দেখা যায়। তাই এখানে কৈলাসবাসিনী দেবীর আত্মজীবনী বর্ণনা করা হয়নি, তার লেখনীর মধ্যে দিয়ে কিভাবে নিজের এবং বাঙালি নারীদের দুর্দশা ভোগ করতে হয়েছে তা বর্ণনা করা হয়েছে। কৈলাসবাসিনী দেবীর প্রবন্ধ যখন প্রকাশ করা হয়েছিল তখন সেটা তার স্বামীর নামে প্রকাশিত হয়েছিল। কৈলাসবাসিনীদেবী হলেন বাঙালি একজন গৃহবধূ, যিনি তার স্বামীর কাছে রাত্রিবেলা করে বাংলা লেখাপড়া শিখতেন এবং তার স্বামীর অনুপ্রেরণাতেই তিনি এই প্রবন্ধটি লিখেছিলেন।)

This article is brought to you by

         কৈলাসবাসিনী দেবী বলছেন কন্যা সন্তান জন্মানো যেন রীতিমতো পাপ হয়ে দাঁড়িয়েছিল উনবিংশ শতকের সমাজের কাছে। এমনকি জন্মদাত্রী  মাতাও কন্যাকে দেখে অধিকতর দুঃখ পেতেন। সেই মেয়েটিকে তার শৈশব থেকে শিক্ষার আলোয় আলোকিত করা হতো না বিদ্যালয় প্রেরণ করা হতো না কারণ তাদের লক্ষ্য ছিল মেয়েটিকে কৈশোরে পা দেওয়ার সাথে সাথেই কুলীন ব্রাহ্মণ এর সাথে বিবাহ কার্য সম্পন্ন করা। মনে করা হতো এতেই নাকি তার  মঙ্গল। তার পরিবারের মনে হত যে, মেয়েদের বিদ্যা শিক্ষার দরকার নেই ঘরে বসে ঘরকন্নার কাজে মন দিলে ওদের আরও বেশি মঙ্গল। তাই বাবা কন্যাকে শিক্ষাতো দিতেন না বরং অলীক আমোদপ্রমোদ ও বৃথা খেলায় নিয়োজিত করতেন।

কৈলাসবাসিনী দেবী বিদ্যা চর্চার কথা বলেছেন সেখানে বলছেন, তৎকালীন সময় মনে করা হতো যে নারীগণ বিদ্যা শিখলেই বিধবা হয়। আবার কেউ বলে এরা বিদ্যাচর্চার প্রবৃত্ত হলে আর কোনরকম সাংসারিক কাজে হস্তক্ষেপ করবে না, আবার কেউ বলে নারীরা বিদ্যা শিক্ষা অর্জন করলে নিজের স্বামীকে উপেক্ষা করে স্বাধীন হতে চেষ্টা করবে। কিন্তু এসবের উত্তরে কৈলাসবাসিনী দেবী বলেছেন, নারী শিক্ষার মূল উদ্দেশ্য সংসারযাত্রা সুনির্বাহ, সেই শিক্ষার জন্য পুরুষসম্পর্কহিত অন্ত্বপুর তুল্য বিদ্যামন্দির প্রয়োজন নারীকে সম্পূর্ণ শৃঙ্খলা মুক্ত করার মত ও সম্ভাবনা আর নেই। অর্থাৎ শিক্ষাটা শুধুমাত্র অন্তঃপুর মধ্যেই সীমাবদ্ধ, তা থেকে কেউ যদি স্বাধীন হতে যায় তাহলে সেটাকে অশুভ বলে বর্ণনা করা হয়েছে। ( আমাদের মনে রাখা উচিত কৈলাসবাসিনী দেবী একজন উনবিংশ  শতকের বাঙালি নারী তার পক্ষে এরকম মনোভাবই পোষণ করা সম্ভব।)

উনবিংশ শতকের সূচনাকালে এদেশের মেয়েরা ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত বাইরের পৃথিবীর থেকে সম্পর্ক ছিন্ন, মানবিক প্রায় সমস্ত অধিকার থেকে বঞ্চিত। কন্যাসন্তানের পৃথিবীতে আগমন কে শঙ্খধ্বনি দিয়ে কেউ স্বাগত জানাতে না। অনাকাঙ্ক্ষিত জীবনের ভার সারা জীবন বয়ে বেড়াতে হতো। ভালোভাবে কিছু বোঝার আগেই বিয়ে হয়েছে তো, কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পুরুষের শয্যা সঙ্গীনি হতে হতো। আর কৈশোর না পেরোতেই শুরু হতো সন্তানের জন্মদান। নারীর জীবনের চাকা এভাবেই ঘুরতো। কিন্তু তার মধ্যেও এমন অনেক প্রতিভাবান বাঙালি নারী ছিলেন যারা আমাদেরকে উনবিংশ শতকের বাঙালি নারীর ইতিহাস কে নিয়ে ভাবতে শিখিয়েছে।

   একুশ শতকের পৃথিবীতে দাঁড়িয়ে নারীবাদ সেখানে একটি স্বআলোচিত বিষয়, সেখানে আরেকবার পিছনে ঘুরে তাকালেই বোঝা যাবে নারীর ইতিহাসের শুরু কিন্তু এনাদের হাত ধরেই।

‘ভুলে যাওয়া বাঙালি’ এই শিরোণামে প্রতি বুধবার ও রবিবার আমাদের ওয়েবসাইট www.saptarshinag.in এ প্রকাশিত হবে একটি করে অধ্যায় | আর সেই লেখা হবে তোমাদের | বাংলার এমন কৃতি সন্তানরা যাঁদের আজ মানুষ ভুলে গেছে তাঁদের নিয়ে গবেষনামূলক লেখার সিরিজ এটি | লিখতে হবে বাংলায় | সেরা লেখাগুলো স্থান পেতে পারে kindle এ প্রকাশিত বইয়ে | তাই চটপট পাঠিয়ে দাও নিজের লেখা nagsaptarshi@gmail.com এই মেইল আইডি তে | ওয়ার্ড ফাইল এ শুধুমাত্র পাঠানো যাবে লেখা | লেখার গুণমান বিচার করে শুধুমাত্র ভালো লেখাই কিন্তু প্রকাশ পাবে | শব্দের কোনো সীমারেখা নেই | লেখা পাঠানোর ও ডেডলাইন নেই | এই সিরিজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও তোমাদের |

A must-read for all…

My Name is Khan and…

The observation of the Bombay High Court in the Aryan Khan matter exposes the dark realities of how the investigative agencies of this nation are purposefully being utilized to extort people who do not conform to the norms set by those running the nation. It is a mockery of the judicial system at the lower levels. Just wondering, if this could happen to a man as influential as Shah Rukh Khan, what could happen to the commoners? There is a hush all around on those twenty-six days Aaryan Khan spent behind the bars just on the whims of a bunch of spineless idiots who do nothing else but dance to the tunes of the powerful ringmasters sitting within the citadel of power.

The Bombay High Court declared that there was nothing ‘objectionable’ in the WhatsApp chats leaked by the goon called Sameer Wankhede. Even more serious observation is that the agency even did not bother to conduct a medical test of the detainees. The nation already knows that not even a single drop of any narcotics was found under the possession of Aryan Khan. This is alarming, very much alarming! Tomorrow if you raise any objections to any of the decisions of those at the helm of power or if you are found with someone they loathe, there are chances that you will be put behind the bars and self-incriminating evidence may be used against you. A number of channels will be used to bark constantly and tirelessly until people start believing that you are a criminal, hatching conspiracies against the nation. This is horrible, appalling but this true and this is my India.

This article is brought to you by

After the observations of the Hon’ble High Court of Bombay were made public, there is a deliberate effort by certain sections of media to hide the news. Where is their zeal when the truth came out? Where is the fervor they had displayed when they themselves gave their verdict on Khan Junior when the conspiracy was being hatched by the goons of NCB? How many times more they will make such buffoonery of journalism? Where are those idiots who tried to find a link between this case and the unsolved case of Sushant Singh Rajput? Did not some of those paid hashtag users accused SRK of nepotism? Are they even aware that he can be easily defined as one of the most successful self-made personalities in modern India? You can take everything from Shah Rukh Khan, but can never take away the hard work of three long decades. I found one journalist making a comment that one must boycott SRK because he pays his bodyguard seven crore rupees and the maid of his younger son fifty lakhs per annum salary. What nonsense! He pays because he can. He pays because he has. He pays because he has achieved that. I told that journalist that instead of complaining he should rather work hard and learn something from the King so that one day he can earn at least a percentage of what SRK pays his maids. By the way, keeping the SSR case alive is another ninja-style of keeping issues of political gains alive. Forget it… No pun intended.

SRK’s son has been granted bail. But what about those millions who are still behind the bars without actually committing any crime? Will the judiciary understand the pangs of their families? Hopes are high. A transparent judiciary can change the way justice is perceived in a nation like India. But don’t be surprised if a section in the media or social media starts abusing the Hon’ble High Court, brands them as Anti-national after the recent observations, and get the concerned judges transferred. Anything is possible in the One India we are in now. And that makes us pine for the Other India we dream of.

Read the review of Dhamaka here

‘Dhamaka’ Review- A Blast By Netflix, Finally

Finally, Netflix has come up with a Hindi content that touches the right strings in your heart and makes you think. ‘Dhamaka’ starring Kartik Aaryan and Mrunal Thakur, is honest in intention, near-perfect in execution, and succeeds in leaving a mark of its own.

An ex-TV anchor gets an alarming call from someone claiming to blast the Mumbai Sea-link unless some of his demands are met and the TV anchor turned Radio Jockey sees an opportunity in it to save the sinking ship of his career. How the plans of both of them unfold forms the core plot of this engaging thriller. This movie may be viewed as a hostage drama or even a psychological thriller. In both ways, it offers a highly engaging content with plenty of edge-of-the-seat moments. The way director Ram Madhvani handles a convoluted plot like this in the simplest possible way exonerates him from the sins he had committed while making a cheap show like Aarya. Dhamaka is true to its nomenclature, it is a blast that shakes the very way movies in Bollywood are made.

One thing director Ram Madhvani is known for is how he extracts the best out of his protagonist in every film or show he creates. In Neerja, the otherwise average actress Sonam Kapoor gave her career-best performance. In the extremely mediocre series Aarya, only one thing shone – Sushmita Sen’s acting. And now Kartik Aaryan delivers his best till date in Dhamaka. Even though he looks a bit shaky in the initial few minutes, he gets back his poise soon and gradually lives under the skin of Arjun Pathak, the role he was essaying. His expressions especially at those vulnerable moments of confusion are pure gems. Truly speaking, I had never considered him as an actor. I am happy that I was wrong. Mrunal Thakur is earnest in her cameo. Amruta Subhash as the crooked boss of Kartik is over the top at times. Basically, this is a Kartik Aaryan movie and after almost a decade of acting in meaningless films, he finally gets a lifetime role and does justice to the opportunity. Maybe, through Arjun Pathak, Kartik realized that ‘Dhamaka’ could be the last chance to save the sinking ship of his career and he not only saves it but also makes it sail with the winning flag.

Dhamaka exposes the dark realities of the news business in the country in the present context and portrays how low the news channels can stoop to get their TRPs high. Do we have a channel that does not believe in drama and honestly intends to present news only? The wonderful dialogue of the anchor-actor-audience-drama quadrangle slaps the sick status of the news industry in India. It cleverly digs into the gutter of what rubbish in the name of breaking news, is being presented to us and what backend stories are there to make those non-news breaking news. The climax literally puts a question mark on our conscience as viewers of the garbage news being fed to us by the profit-seeking news channels.

There are certain moments where the director became overzealous and failed to remain restrained. Certain overdramatic moments could have been edited better to make the movie believable. The role of the police throughout the movie is ludicrous. Certain scenes appear to have been inserted only to create more shock values. Barring these cons, the movie excels in all other aspects. In no way, it is your Mills and Boons story where everything has a perfect ending. This attempts to be real and in many ways succeeds in doing so. This may be the reason why many will stay away from Dhamaka. Those risking to experience change will be rewarded heavily. Kudos to Ram Madhvani and Kartik Aaryan for taking a path less trodden.

My Rating- 8 out of 10

Available on – Netflix

A must-read

My Personal Favorite Video

Hello and welcome to Life Talks.

This is Saptarshi Nag and today we are going to discuss a number of very important topics in this video.

কর্মক্ষেত্রে সঠিক পোশাক? Importance of Dress Code at Workplace – Dress Sense- The Power of Being Formal

Apparently wearing a formal dress has nothing to do with our performance or productivity but when analyzed very minutely, it is evident that our dress code leaves a strong mark upon our image, our credibility, and our acceptability and those in turn definitely add to our performance. In this video, we have discussed at length about such intriguing matters. Also, how important are the brands that we put on, this question has also been answered in the video. So do watch it and if you like it please share it with your colleagues and do not forget to subscribe to this channel.

You can read all my articles on www.saptarshinag.in

Follow me on Instagram- https://www.instagram.com/nagsaptarshi/

Follow me on Twitter- https://twitter.com/saptarshinag

Follow me on Linkedin- https://www.linkedin.com/in/saptarshi-nag-52851085/

To Read ভুলে যাওয়া বাঙালি –পর্ব ছয় – নগেন্দ্র প্রাসাদ সর্বাধিকারী click on the following link https://saptarshinag.in/bhulejawabanglai-6/

To contact me, send your emails to nagsaptarshi@gmail.com

Saptarshi Nag #dresscode #bangla #bengalivlog

Watch the video here

Why is it called ‘Good Friday’?

Why is ‘Good Friday’ called ‘good’ Friday? This is an intriguing question without any particular answer. There are many theories put forth to explain the reason. When summed up, three cardinal theories are found to be meaningful and, in this article, we are going to discuss those theories.

This is the date when Jesus Christ was crucified. So typically, this should be mourned and it is rather a ‘Sad’ Friday. But our first theory deals with this crucifixion only. This is the day when Jesus dies for the sins of his followers. This is the day when a mortal soul found salvation and transcended the barriers of life and death to find the true meaning of existence. This is thus the victory of goods against the evils and resurrection of Jesus to make the lives of his disciples more meaningful. Thus, it calls for celebration, merrymaking, and paying tribute to the Great Soul who sacrificed his mortal life for common ‘Good’.  The very term ‘Good’ suggests salvation and victory of life over death, good against evil, virtues against sins.

The second theory is that the term has been derived from ‘God’s Friday’. To immortalize Jesus, this day was marked as His day, the day of the God of Christianity, the day of the pinnacle of human existence. This theory was first found in the Catholic Encyclopedia first published in 1909. Even Wikipedia has shown lenience to this theory. However, there is no concrete evidence or logic to support the view. As per this theory, the German term for ‘Good Friday’ should be ‘Gottes Freitag’ but in reality, the term is ‘Karfreitag’ meaning sorrowful Friday.

The third and the most convincing theory is that etymologically the very word ‘Good’ refers to something ‘Holy’. So, it is basically a ‘Holy Friday’ or ‘Sacred Friday’. So, the propounders of this theory suggest that this antiquated meaning of the word ‘Good’ is actually the reason why this Friday is called ‘Good Friday’ signifying the sacredness of this day in Christianity. This theory has been supported by the Oxford English Dictionary as well.

Of all the theories discussed here, the first and the third look more convincing and if observed minutely there is a linkage between the two as well. So, it can be concluded that because of its sanctimonious nature, to commemorate the day of the Salvation of Jesus, this holy day is celebrated as ‘Good Friday’.

ভুলে যাওয়া বাঙালি –পর্ব ছয় – নগেন্দ্র প্রাসাদ সর্বাধিকারী

কলমে – পারিজাত সাহা

আমরা আজ কাল সবাই কমবেশি ফুটবল দেখি বা খেলি । ফুটবল বাঙালি র রক্তে আছে নাকি।কিন্তু আমরা এই ফুটবল এ পা দেওয়া বা ফুটবল খেলাটি প্রথম কে ভারত এ শুরু করে ছিলেন সেটা হয়তো কম বেশি অনেকই জানেন না। এই প্রজন্ম হয়তো এটা নিয়ে অবগত নয় কিন্তু তারা মেসি , রোনাল্ডো , নেইমার ইত্যাদি প্রতিভাদের নিয়ে সারাবছর মাতামাতি করে থাকে।

বাঙালি , বাঙালি কে হয়তো ভুলে যায় বা যোগ্য সন্মান দিতে আমরা হয়তো পারিনা আজ সেই রকম এক বাঙালি যিনি এই ভারত এ প্রথম ফুটবল খেলার প্রচলন করেন, যাকে আমরা ভারত এর ফুটবল এর জনক হিসাবে জেনে থাকি তিনি হলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী , এমন একটি ব্যক্তিত্ব যে ব্রিটিশ সরকারের সময়ে চোখ এ চোখ রেখে কথা বলার সাহস রাখেন, তাদের কে বুঝিয়ে দেন যে বাঙালি চাইলে সব পারে, তিনি আরো বুঝিয়ে দেন ব্রিটিশ বা জমিদারি শাসন কে , মানুষ এর পরিচয় মানুষ , ধর্ম , জাত এইসব এর উপরে মানুষ সত্য।

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী , জন্ম ২৭সে আগেস্ট ১৮৬৯ সালে। তিনি কলিকাতা তে জন্মগ্রহণ করলেও তার আদি বাড়ি ছিল বর্তমান এ হুগলি জেলার রাধানগর এ। তার মাতৃ শিক্ষাইয়ন হয়েছিল কলকাতা র হেয়ার স্কুল এ। তোর বাবা সূর্যকুমার সর্বাধিকারী ফ্যাকাল্টি অব মেডিসিনের প্রথম ভারতীয় ডিন ছিলেন ।

১৮৭৭ সাল থেকে ঘোড়ার সৈনিকরা ময়দানে ফুটবল খেলা শুরু করেন।নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী , মাত্র ১০ বছর বয়সে ময়দানে গড়া সৈনিকদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিল। সেখান থেকেই তিনি তার হেয়ার স্কুলে তার সহপাঠীদের সঙ্গে দলগুলো ফুটবল খেলতে শুরু করেন। এরপর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক মি.স্টাক তার উৎসাহ দেখে তাকে খেলার প্রশিক্ষণ দেন। এ ছাড়াও তিনি কুস্তিতে পারদর্শী ছিলেন । প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন তিনি ময়দানে অন্যরকম অনেক খেলার নেতৃত্ব দিতেন। খুব কম সময়ের মধ্যে তিনি বাংলা অদ্বিতীয়  সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিখ্যাত হন।

এই সময় থেকেই তিনি বিভিন্ন জেলার ক্লাব সংগঠন করতে থাকেন এবং তার প্রতিস্থিত প্রথম ক্লাব হলো ওয়েলিংটন ক্লাব ঘরের মাঠে দেশীয় ব্যক্তিদের প্রথম খেলার তবু হয়ে উঠেছিল। তিনি এই ক্লাবে ফুটবল , রাগবি , হকি ও টেনিস খেলার ব্যাবস্থা করেন। এছাড়াও তিনি আরো কিছু ব্লক প্রতিষ্ঠা করেন যেমন বয়েজ ক্লাব ( ভারতের প্রথম ফুটবল সংগঠন) , ফ্রেন্ডস ক্লাব , হাওড়া স্পোটিং ক্লাব এবং প্রেসিডেন্সি ক্লাব প্রভৃতি। যদিও এই সব কটি ক্লাব কে মিলিয়ে পরে তৈরি হয় ওয়েলিংটন ক্লাব। এই ক্লাব এ উল্লেখ বিষয় হলো ধর্ম , জাতি নির্বিশেষে সবাই খেলতে পারতো এইপর জমিদার এর জাত, ধর্ম নিয়ে আপত্তি থাকায় বিশেষত বলা ভালো মনি দাস যে ছিলেন নিচু জাত এর তাকে নিয়ে ও আরো বাকি জন দের নিয়ে সমস্যা থাকায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ওয়েলিংটন ক্লাব ভেঙে দেন। তিনি বলেন – “আমি বুকের রক্ত দিয়ে ক্লাব তৈরি করেছি , বংশ পরিচয় নিয়ে খেলোয়ার তৈরি করিনি। জাতপাত নিয়ে খেলার আসর ই সাজাবো না, তৈরি করবো খেলোয়াড় জাত”। এই খেলা নানা জাত , ধর্ম এর মানুষ কে একসাথে করে , ভেঙে দেয়না তাই তিনি এই বৈষম্য তা মানতে পারেননি।

শোভাবাজারের রাজা আনন্দ কৃষ্ণ দেবর মেয়ে কমলিনি কে বিয়ে করেন এবং ১৮৮৭ সালে স্থাপিত করেন শোভাবাজার ক্লাব। তিনি হাওড়াতে বন্ধু বামাচরণ কুন্ডুর সাথে ভারতের প্রথম ফুটবল প্রতিযোগিতা ‘ ট্রেডস কাপ ‘ আয়োজন করেন। তার প্রচেষ্টাতে ক্রিকেট হ্যারিসন শিল্ড প্রতিযোগিতা শুরু  করেন এবং এর মধ্যে দিয়েই সাহবে দের জন্য প্রতিষ্ঠিত ক্লাবের দেশীয়দের প্রতিযোগিতা করার রাস্তা খুলে গিয়েছিল। ১৮৯২ সালে শোভাবাজার ক্লাব সমস্ত ইউরোপীয় ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ডস কাপ জয় করে। এটাই ছিল প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জয়।  আই.এফ.এ শীল গঠনে উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। সেই বছরই আই .এফ .এ শিল্ড খেলা হয়। ১৯১১ সালে মোহনবাগান শিল্ড জয় করার আগে এটা বাঙালি ক্লাব এর সবচেয়ে বড় সাফল্য ছিল। ১৮৯৩ সালে শোভাবাজার ক্লাব , যে একমাত্র ক্লাব ভারতীয় দল হিসাবে  আই .এফ .এ শিল্ডে অংশগ্রহণ করে। তিনি  ৭০০ টির বেশি ম্যাচ খেলেন ১৯০২ সাল পর্যন্ত।

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী , যিনি শিখিয়ে ছিলেন লড়তে, হেরে যাওয়া নয় । যিনি ফুটবল এ প্রথম লাথি টা মারেন , ফুটবল খেলা শুরু করেন এবং এক একটা মানুষ কে নিয়ে একসাথে করেন ধর্ম , জাত এইসব এর ঊর্ধ্বে গিয়ে। তিনি প্রথম যে খেলার মাঠ মানুষ কে বাঁধে , ভেঙে না সেটা বুঝান এবং ব্রিটিশ দের চোখ এ চোখ রেখে কথা বলেন এবং শেষ এ ফুটবল খেলা টাকে বিশ্বে ছড়িয়ে দেন। আমদের গর্ব আমাদের বাঙালি এবং আমরা গর্বিত আমরা বাঙালি।

কলমে – পারিজাত সাহা

A must watch video for all